বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

সহকর্মী ও নেটিজেনদের কাছে সাহায্য চেয়েছেন প্রভা

বিনোদন ডেস্ক:

শোবিজ অঙ্গনের আলোচিত নাম মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি। অন্য তারকাদের মতো প্রভাও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন।

তবে ভুয়া টিকটক অ্যাকাউন্ট নিয়ে বেশ বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। আর তাই সহকর্মী ও নেটিজেনদের কাছে সাহায্য চেয়েছেন প্রভা।

ইনস্টাগ্রামে নিজের ভেরিফায়েড আইডিতে কিছু ‘ভুয়া টিকটক অ্যাকাউন্ট’-এর স্ক্রিনশট পোস্ট করে প্রভা লিখেছেন, ‘সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের কাছে আজকে একটা সাহায্য চাইব। টিকটকে আমার কোনো আইডি নাই। ইতিমধ্যে আমার নাম করে যে সকল টিকটক আইডি আপনারা ফলো দিয়ে রেখেছেন, সেগুলো কোনোটাই আমার না। তাই আপনারা যদি সত্যিকারেই আমার ভালো চান, শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমার নামে খোলা এই আইডিগুলোতে রিপোর্ট করে এগুলো চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য সাহায্য করবেন।’

সহকর্মীদের প্রতিও একই অনুরোধ করে প্রভা লিখেছেন, ‘আমার যত বন্ধু এবং কলিগস আছেন, তারা যদি কখনও আমার এই পোস্টটা দেখে থাকেন, তাদেরকে আমি অনুরোধ করব, তারা যেন তাদের ভেরিফাই করা আইডি থেকে এসব ফেক আইডির ব্যাপারে রিপোর্ট করেন এবং আমাকে এই আইডিগুলো থেকে মুক্তি পেতে সাহায্য করেন।’

পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘এটা আমার জন্য অনেক বড় ট্রমা। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। কারণ যে মানুষগুলো এসব আইডি ব্যবহার করছে, তাদের কোনো সৎ উদ্দেশ্য নেই বরং এদের অসৎ উদ্দেশ্য। এরা খুব দৃষ্টিকটুভাবে আমাকে দেখানোর চেষ্টা করে।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সাহায্য করুন। আমার উদ্দেশ্য কখনোই এত দৃষ্টিকটু হয়ে আপনাদের কাছে নিজেকে প্রদর্শন করা না। আশা করি, আপনারা আমার এই অনুরোধটা রাখবেন। এই আইডিগুলো বন্ধ করার ব্যবস্থা করবেন।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION