বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইয়াবা মামলায় ৭ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার জজ আদালত, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ শাহপরীরদ্বীপ থেকে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় ৭ রোহিঙ্গার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা নগদ অর্থদণ্ড, আনাদায়ে আরো ৬ মাসের কারাদাণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মিয়ানমারের আকিয়াব পট্টুমনি থানার মেহেরপুরের মৃত আমির হামজার ছেলে এম. বেল্লাল হোসেন, মৃত দিল মোহাম্মদের ছেলে ইয়ার মোহাম্মদ, হাড়িপাড়ার আহাম্মদ হোসেনের ছেলে জামাল হোসেন, শাকের আলমের ছেলে মনজুর আলম, মৃত জালাল হোসেনের ছেলে মো. জাকির হোসেন, জয়নাল হোসেনের ছেলে জাকির হোসেন ও সান্দামা এলাকার মৃত সবির রহমানের ছেলে আবদুর রহমান।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জনাকীর্ণ আদালতে শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে আসামিরা আদালতে হাজির ছিলেন। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট সিরাজুল ইসলাম (৪)।

রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম।

মামলার নথির সূত্র ধরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. বেদারুল আলম।

তথ্য মতে, ২০২০ সালের ১ ডিসেম্বর টেকনাফ শাহপরীরদ্বীপের কাটাবনিয়া থেকে ৭/৮ নটিক্যাল মাইল দূরে সাগরে ধাওয়া দিয়ে কাঠের বোটসহ ৭ রোহিঙ্গা আটক করে কোস্টগার্ড। তাদের ব্যবহারের বোট তল্লাশি চালিয়ে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পরের দিন ২ ডিসেম্বর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার কন্টিনজেন্ট কমান্ডার মো. আরশাদুল ইসলাম।

বিস্তারিত অনুসন্ধানপূর্বক ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি ‘অভিযোগপত্র’ দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা, টেকনাফ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মো. আবদুল জলিল খাঁন। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৮/৪১ ধারাসহ (৩৬)১ ধারার সরণির ১(গ) ক্রমিকে বর্ণিত শাস্তিযোগ্য অপরাধের ‘অভিযোগ’ গঠন করেন আদালত।

মামলার রায় প্রসঙ্গে পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম জানান, মাছের বোটের আড়ালে ইয়াবা পাচার করছিল মিয়ানমারের ৭ নাগরিক। পুলিশের প্রতিবেদনে তার প্রমাণ মিলেছে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৮/৪১ ধারাসহ (৩৬)১ ধারার সরণির ১(গ) অনুবলে সাজা প্রদান করেছেন বিচারক।

আদালতের এমন রায় মাদক কারবারিদের বিরুদ্ধে যুগান্তকারী ভূমি রাখবে মন্তব্য করেছেন এডভোকেট ফরিদুল আলম। বিচারে তিনি সন্তুষ্ট।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION