বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তুমব্রু জিরো লাইন থেকে ৫ম দফায় ৫৩৯ জন রোহিঙ্গাকে স্থানান্তর শুরু

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে জিরো লাইন থেকে আরসা ও আরএসও’র সংঘাতের জেরে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের ৫ম দফায় কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া শুরু করেছে।

রবিবার (১২-ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঘুমধুম ইউনিয়ন পরিষদে ক্যাম্প ৬’র সিআইসি এইচ এম খোদদাত হোসেন চৌধুরীসহ ইউএনএইচসিআর সংশ্লিষ্টরা উপস্থিত থেকে ৫ম দফায় মোট ৫৩৯জন রোহিঙ্গাকে কুতুপালং রাবার বাগানস্থ ট্রানজিট ক্যাম্পে নেওয়া কার্যক্রম শুরু করেছে।

কুতুপালং ক্যাম্প ৬’র সিআইসি এইচএম খোদদাত হোসেন চৌধুরী পার্বত্যনিউজকে জানান, ৫ম দফায় তুমব্রু গ্রামে আশ্রয়ে থাকা ৫৩৯ জন রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাচ্ছি এবং ইতিপূর্বে ১ম-৪র্থ দফায় ১২১০ জন রোহিঙ্গাকে ক্যাম্পে নেওয়া হয়েছে। যাদের ট্রানজিট ক্যাম্পে নেওয়া হচ্ছে তাদেরকে নিবন্ধন অনুসারে স্ব-স্ব ক্যাম্প ও অনিবন্ধিতদের নিবন্ধন করে আশ্রয় শিবিরে পাঠানো হবে বলে জানিয়েছেন সিআইসিএইচএম।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION