বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:
মহেশখালী থানার উদ্যেগে সহকারী পুলিশ সুপার জনাব আবুতাহের ফারুকীর বদলিজনিত কারণে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
১২ ই ফেব্রয়ারী রবিবার দপুর ১২ টায় মহেশখালী থানায় এই বিদায় অনুষ্টানের আয়োজন করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে এ এস আই আবু বক্করের সঞ্চালনায় ও মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন ফারুকী একজন সৎ, মেধাবী, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে মহেশখালী কুতুবদিয়ায় পরিচিত ছিলেন। তিনি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।অনুষ্ঠানে তাকে মহেশ থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুলিশ সুপার তাঁর বিদায়ী ভাষণে বলেন আমি কক্সবাজার পুলিশ সদস্যদের ভঙ্গুর মনোবল বিল্ডআপ করতে চেষ্টা করে গেছি। আমি ক্রিমিনাল রেকর্ড বিল্ট আপ করে রেকর্ড নিয়ে অপারেশন পরিচালনা করে ক্রাইম কমাতে সফল হয়েছি। তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষিত ও সুশৃঙ্খল পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বিদায় বেলায় ক্ষমা সুন্দর দৃষ্টি ও সবার কাছে দোয়া চাইলেন তিনি।
এসময় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহেশখালী থানার ওসি তদন্ত মীর আবদু রাজ্জাক, পৌর কাউন্সিল জনিমং, ছোট মহেশখালীর চেয়ারম্যান রিয়ান সিকদার, সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর ফরহাদ আলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
সভাপতির বক্তব্যে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন আমার চাকরি জীবনের শুরুতে তার কাছ থেকে গুরুর মত অনেক কিছু শিখতে পেরেছি ।দেশের যে প্রান্তে থাকুন না কেন শিষ্যের মত আপনার কাছ থেকে হেল্প চাইতেই থাকব।
উল্লেখ্য তিনি দির্ঘ ১১ মাস মহেশখালী কুতুবদিয়ার এসপি সার্কেল হিসেবে বেশ নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন শেষে বদলি হয়ে রাজধানী ঢাকায় CID ফরেনসিক বিভাগে এড হবেন বলে জানা গেছে। তিনি একজন ফরেনসিক স্পার্ট হিসেবে ১৪ টির মত দেশে কাজ করেছেন বলে জানিয়েছেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংবাদকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং মহেশখালী থানা পুলিশের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
ভয়েস। জেইউ।