বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

পিছিয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসের কারণে ফু্টবলের অনেক প্রতিযোগিতা বন্ধ কিংবা বাতিল হয়েছে। অনেক প্রতিযোগিতা আবার পিছিয়ে গেছে। সাফ চ্যাম্পিয়নশিপের ভাগ্যেও তেমন কিছু অপেক্ষা করছিল। অবশেষে চূড়ান্ত ঘোষণা এসেছে, পিছিয়েই গেছে এ বছরের সাফ চ্যাম্পিয়নশিপ। সূচি নির্ধারণ না হলেও আগামী বছরের যেকোনও সময় হবে প্রতিযোগিতাটি।

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই এ বছর হওয়ার কথা ছিল বাংলাদেশে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর প্রতিযোগিতাটি আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনা তা হতে দিলো না। তবে স্থগিত হয়ে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপ ঢাকাতেই হবে ২০২১ সালে।

আজ (সোমবার) সাফের সাত দেশের কর্মকর্তারা অনলাইন সভায় প্রতিযোগিতাটি স্থগিত করার সিদ্ধান্ত নেন। তবে আগামী বছরের সাফ কখন হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

এক ভিডিও বার্তায় সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেছেন, ‘সব দেশের ফেডারেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে আমাদের আলোচনা হয়েছে। এ বছরের সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছর প্রতিযোগিতাটি কখন হবে, সেটা নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পরে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেবো।’

বয়সভিত্তিক সাফের বেশ কয়েকটি প্রতিযোগিতা আছে এ বছর। সেগুলোর ভাগ্যও ঝুলছে সুতোয়। যদিও হেলাল বড়দের সাফ স্থগিতের খবর নিশ্চিত করলেও ছোটদের প্রতিযোগিতা হওয়ার ইঙ্গিত দিয়ে রাখলেন।

তিনি বলেছেন, ‘এ বছর বয়সভিত্তিক সাফের যে প্রতিযোগিতাগুলো হওয়া কথা ছিল, সেগুলোর ব্যাপারে সেপ্টেম্বরে আমরা আবার বসবো। করোনাভাইরাস পরিস্থিতি যদি অনুকূলে আসে, তাহলে হয়তো ডিসেম্বরে একটি বা দুটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হবে। তা না হলে এগুলোও আগামী বছর পর্যন্ত বাতিল করা হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION