বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

রোজিনার সিনেমার মুক্তি পিছিয়ে যাওয়ার কারণ

বিনোদন ডেস্ক:

আশি ও নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। দেশের খ্যাতনামা অভিনেতাদের পাশাপাশি টলিউডের তাপস পাল, মিঠুন চক্রবর্তী, পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিমসহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত অনেক অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন তিনি।

এক সময় চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেড়ালেও এখন চলচ্চিত্রের পর্দায় রোজিনাকে দেখা যায় না। তবে সম্প্রতি তার পরিচালনায় নির্মিত হয় ‘ফিরে দেখা’ নামের সিনেমা। চলচ্চিত্রটি মুক্তির জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন তিনি। চলতি মাসেই মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে তারিখও নিয়েছেন এই নায়িকা। কিন্তু হঠাৎ করেই মুক্তির মিছিল থেকে সরে দাড়ায় সিনেমাটি।

সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেন রোজিনা। এতে তার বিপরীতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন। মুক্তি প্রসঙ্গে রোজিনা রাইজিংবিডিকে বলেন, ‘মুক্তিযোদ্ধার গল্পে ‘ফিরে দেখা’ সিনেমাটি নির্মাণ করা হয়। যে কারণেই মার্চ মাসে মুক্তির জন্য ডেটও নিয়েছিলাম। কিন্তু শবে বরাতের কারণে তারিখ ক্যানসেল করেছি। এর পরে রোজা চলে আসবে। তাই ঈদের পর ছাড়া মুক্তি দিতে পারছি না। ঈদের পরে ভালো দিন-ক্ষণ দেখে সিনেমাটি মুক্তি দিব।’

এদিকে দীর্ঘ ১৪ বছর পর এই সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ান রোজিনা। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছেন তিনি। পরিচালনার পাশাপাশি এর কাহিনিও রচনা করেছেন রোজিনা। এতে জুটি বেঁধে আরো অভিনয় করছেন নিরব ও স্পর্শিয়া।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION