বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়া রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসী হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ২

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়ায় আশ্রয় শিবিরে সন্ত্রাসীদের পৃথক হামলায় এক রোহিঙ্গা নারী নিহত এবং রোহিঙ্গা কমিউনিটির এক নেতাসহ দুইজন গুলিবিদ্ধ হয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লক এবং ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নুর কায়েস (২৫) উখিয়ার বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা মো. নজুমউদ্দিনের স্ত্রী।

আহতরা হলেন- মো. আব্দুর রহিম(৩৮) উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকের বাসিন্দা করিম উল্লাহর ছেলে এবং বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫৭ ব্লকের বাসিন্দা আরাফাত হোসেন।

এদের মধ্য মো. আব্দুর রহিম ময়নারঘোনা ১২ ক্যাম্পের প্রধান কমিউনিটি নেতা (হেড মাঝি)।

স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, বৃহস্পতিবার সকাল পৌণে ১০টায় নুর কায়েস নিজের বসতঘরে অবস্থান করছিলেন। এতে আকস্মিক একদল অজ্ঞাত দুর্বৃত্তের ছুড়া এলোপাথারি গুলিতে দুইজন আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

এসময় হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক নুর কায়েসকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

তিনি জানান, গুলিবিদ্ধ হয়ে আহত আরাফাত হোসেন এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মুখোশ পরিহিত একদল অজ্ঞাত সন্ত্রাসীর ছুড়া গুলিতে মো. আব্দুর রহিম নামের রোহিঙ্গা কমিউনিটির এক নেতা আহত হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

ওসি বলেন, বৃহস্পতিবার সকালে উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-১ ব্লকে নিজের বসতঘরের অদূরে অবস্থান করছিলেন মো. আব্দুর রহিমসহ কয়েকজন রোহিঙ্গা। এক পর্যায়ে ৪/৫ জনের মুখোশ পরিহিত সন্ত্রাসী তার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে আসে।

এসময় তার অবস্থা আশকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানান শেখ মোহাম্মদ আলী।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION