বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কালারমারছড়ায় এক ইয়াবা বিক্রেতা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা লুট

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের অফিস পাড়ায় এক ইয়াবা বিক্রেতা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা লুট হওয়ার খবর পাওয়া গেছে।

১৭ ফ্রেবুয়ারি (শুক্রবার) বিকাল ৪ টায় কালারমারছড়া ইউনিয়নেরঅফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

কয়েকজন এলাকার প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায় জনৈক আবু বক্কর নামে এক ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রি করার জন্য কালারমার ছড়ার অফিস পাড়ায় অবস্থানের খবর পায় মাসুক নামের স্হানীয় একজন। পরে তিনি তার কয়েকজন সহযোগী নিয়ে ইয়াবাগুলো লুট করে এবং তার সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের কাছে জানতে চাইলে তিনি জানান অফিস পাড়ায় একটি ইয়াবা লুটের ঘটনা শুনেছি। তবে খোঁজ নিয়ে বিস্তারিত এখনো জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি থানা প্রশাসনকে অবগত করা হবে এবং ঘটনা সত্য হলে জড়িতের আইনের আওতায় আনার জন্য প্রশাসন প্রতি অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান বিষয়টির আরো খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION