বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
যারা মহেশখালী উপজেলা যুবলীগের নেতৃত্ব দিতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। ভয়েস প্রতিবেদক
জমে উঠেছে মহেশখালী উপজেলা যুবলীগের আগামীর নেতৃত্বের প্রতিযোগিতা। যার আভাস মিলে নেতৃত্ব প্রত্যাশী বর্তমান , সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ব্যাপক আগ্রহের উৎসাহ দেখে। গত ১০ ফেব্রæয়ারি থেকে ১৫ ফেব্রæয়ারি পর্যন্ত পদ প্রত্যাশী নেতার কাছ থেকে জীবনবৃত্তান্ত আহবানের পর থেকে ব্যাপক সাড়া ফেলেছে মহেশখালীর তৃণমূল যুবলীগেও এমন মন্তব্য করেন জেলা যুবলীগের এক নেতা। তার মতে এবারে নবীণ ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে খুবই শক্তিশালী একটি কমিটি হবে এবং তা হবে প্রতিযোগিতার মাধ্যমে।
জেলা যুবলীগ সূত্র জানান, মহেশখালী উপজেলায় গত ১০ ফেব্রুয়ারি নতুন সম্মেলন ও কাউন্সিল ঘোষণার পর থেকে সভাপতি পদে ৮, সাধারণ সম্পাদক পদে ৮, সাংগঠনিক সম্পাদক পদে ৪ এবং যুগ্ম সম্পাদক পদে ২ জন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্বলিত সিভি জমা দেন।
সভাপতি হতে চান:
সাজেদুল করিম, মোঃ মামুন, আবদুল মান্নান, (কুতুবজোম) এম নুরু উদ্দিন মাসুদ, আবদু সাত্তার, মোহাম্মদ কাইছারুল ইসলাম, আবদুল মান্নান। ৮জনের মধ্যে একজনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
সাধারণ সম্পাদক হতে চান:
ওয়াজেদ আলী মুরাদ, সেলিম উদ্দিন সেলিম, মিফতাহুল করিম বাবু, এড. মোঃ শেখ কামাল, দেলোয়ার হোসেন, কাইছারুল ইসলাম কায়েস, কায়সার জাহাঙ্গীর, আহসান উল্লাহ আহসান।
যুগ্ম সাধারণ সম্পাদক হতে চান:
বাহার উদ্দিন বাহার, মিজানুর রহমান মিজান
সাংগঠনিক সম্পাদক হতে চান:
মহিউদ্দিন শিকদার, এম আবু নাছের রিপন, মোহাম্মদ তারেক ইকবাল, শাহাব উদ্দিন।
যে তারিখে সম্মেলন ও কাউন্সিল হবে:
জেলা যুবলীগ সূত্র জানান, ঐতিহাসিক ৭ মার্চ ও পবিত্র শবে বরাত এর কারণে কক্সবাজার জেলা যুবলীগ’র আওতাধীন যথাক্রমে-কক্সবাজার পৌরসভা শাখা, মহেশখালী উপজেলা শাখা,কুতুবদিয়া উপজেলা শাখা, উখিয়া উপজেলা শাখা ও রামু উপজেলা শাখার পূর্বনির্ধারিত সম্মেলন ও কাউন্সিলের তারিখ ০৫ মার্চ, ০৬ মার্চ, ০৭ মার্চ, ০৮ মার্চ ও ৯ মার্চের পরিবর্তে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রিয় কার্যকরি কমিটি’র চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক আলহাজ¦ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশক্রমে যথাক্রমে ০৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ, ১২ মার্চ ও ১৩ মার্চ পুনঃনির্ধারণ করা হয়েছে।
মহেশখালী উপজেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল বিষয়ে কক্সবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল কক্সবাজার ভয়েসকে জানান, মহেশখালী উপজেলা যুবলীগের নেতৃত্ব পেতে এই পর্যন্ত সভাপতি পদে ৮, সাধারণ সম্পাদক পদে ৮, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন সিভি জমা দিয়েছেন। যে দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিভি জমা দিয়েছেন ওই পদে সম্মেলন ও কাউন্সিলের পরেই সিদ্ধান্ত হবে। তিনি দৃঢ়ভাবে প্রত্যাশা রেখে আরো বলেন, জেলা যুবলীগকে গতিশীল উপজেলাগুলোর সম্মেলন ও কাউন্সিল করতে শবে বরাত ও ৭ মার্চের কারণে কয়েকদিন পেছানো হয়েছে তবে ঘোষিত সময়েই কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হবে এটা জেলা যুবলীগের লক্ষ্য।
উল্লেখ্য, মহেশখালী উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক এড.শেখ কামাল (বর্তমানে কুতুবজোম ইউপি চেয়ারম্যান) ও যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন সেলিম দায়িত্বে রয়েছেন।
ভয়েস/জেইউ।