সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সাবিনাদের বেতন বাড়ানোর দাবিতে ইতিবাচক সালাউদ্দিন

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশের পুরুষ ফুটবল দলের তুলনায় নারী দল সাফল্যমণ্ডিত সময় কাটাচ্ছে। অথচ তাদের উপার্জন তুলনামূলকভাবে কম। গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বেতন-ভাতা বাড়ানোর আবেদন করেছিলেন সাবিনা-সানজিদারা। তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন দেশের ফুটবলের সর্বোচ্চ দায়িত্বে থাকা সালাউদ্দিন।

সাবিনারা বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে মাসে ৫০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন। এছাড়া ম্যাচ ফিও ১০০ ডলার করার আবেদন জানান তারা। মানসম্মত খেলার বুট ও উন্নতমানের খাবারও চেয়েছেন।

রোববার এই তথ্য সংবাদ মাধ্যমকে জানান সালাউদ্দিন, ‘মেয়েরা দুই দিন আগে এসে দাবি দাওয়া জানিয়েছে। বেতন ও অন্য সুযোগ সুবিধা বাড়াতে বলেছে। তাদের দাবিগুলো যৌক্তিক।’

মেয়েদের ৫০ হাজার টাকা বেতন দেওয়া না গেলেও ৩৫-৪০ হাজার করার আভাস দিলেন বাফুফে প্রধান। তাদের দাবিগুলো নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিও দিয়েছে বাফুফে, ‘৫০ হাজার টাকা বেতন চেয়েছে মেয়েরা। আমি মনে করি ৩৫-৪০ হাজার দেওয়া উচিত। পুরো প্রক্রিয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চিঠি দিয়েছি। এখন দেখা যাক কী হয়।’

বর্তমানে নারী ফুটবলাররা ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পান। খাবারের পেছনে মাথাপিছু খরচ ৭০০ টাকা, সেটা বাড়িয়ে ১২০০ টাকা চেয়েছেন সাবিনা-কৃষ্ণারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION