সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল

খেলাধুলা ডেস্ক:

ক্রিকেটের উত্তাপ ছড়াতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এখন ঢাকায়। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলাররা।জানা গেছে, একদিনের বিশ্রাম শেষে আগামীকাল শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশরা।

আগামী ১ মার্চ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। এছাড়া মার্চের ৩ ও ৬ তারিখ মাঠে গড়াবে বাকি দুই ওয়ানডে। এরপর ৯, ১২ ও ১৪ মার্চ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সিরিজটি শেষ হবে।

যদিও সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ। এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

ওয়ানডে সিরিজটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর বারোটা থেকে। টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা তিনটা থেকে। দ্বিপাক্ষিক এ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দলই। টি-টোয়েন্টি সিরিজের জন্য অবশ্য এখনও দল দেয়নি টাইগাররা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION