বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মৃতদেহ উদ্ধার

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:
উখিয়ায় আশ্রয় শিবিরে ‘অপহরণের ১৪ ঘন্টা পর’ এক রোহিঙ্গা যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; যিনি রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সকাল ১০ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সীমানা এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত সামসু আলম (৩৮) উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সি-ব্লকের বাসিন্দা মৃত মিয়া চান এর ছেলে।
পুলিশ জানিয়েছে, সামসু আলম রোহিঙ্গা আশ্রয় শিবিরের স্থানীয় একটি মসজিদে ইমামতি করতেন।
স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার রাত ৮ টার দিকে সামসু আলমকে নিজের ঘর থেকে অস্ত্রের মুখে মুখোশ পরিহিত একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। পরে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকাল ১০ টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সীমানা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা এপিবিএন পুলিশকে খবর দেয়।
” পরে এপিবিএন এর সংশ্লিষ্টদের খবরে উখিয়া থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। “
ওসি বলেন, ” প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ব্যক্তিগত প্রতিপক্ষ বা কোন দুষ্কৃতিকারি গোষ্টি সামসু আলমকে অপহরণ করে এ খুনের ঘটনা ঘটিয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। “
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION