সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আবারও রোনালদোর হ্যাট্রটিক

খেলাধুলা ডেস্ক:

সৌদি প্রো লিগে দারুণ খেলছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কারিশমা দেখিয়ে যাচ্ছেন। শনিবার রাতে আল নাসরের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা। তাতে আল নাসর ৩-০ গোলে দামাককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর।

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়াম

দামাকের বিপক্ষে শুরু থেকে আক্রমণে আল নাসর। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচ ঘড়ির ১৮ মিনিটে প্রথম গোল আসে।

পেনাল্টি থেকে এগিয়ে যায় আন নাসর। হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে শট নিতে আসেন রোনালদো। গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান ৩৮ বছর বয়সী তারকা।

৫ মিনিটের ব্যবধানে স্কোরলাইন দ্বিগুণ হয়। আবারও গোল পেলেন রোনালদো।

২৩ মিনিটে সতীর্থের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে পাওয়া পাসে রোনালদো বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের আবারও আনন্দে ভাসান।

বিরতির আগে তৃতীয় গোল করে পুরোপুরি চালকের আসনে আল নাসর এফসি।

৪৪ মিনিটে তৃতীয় গোল আসে। সতীর্থের কাটব্যাক থেকে রোনালদো নিখুঁতভাবে প্লেসিং করে দেন।

বিরতির পরও এই স্কোরলাইন ঠিক রেখে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে আল নাসর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION