বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শূন্যরেখা রোহিঙ্গা মুক্ত: সব রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে স্থানান্তর

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

বান্দরবানের নাইক্ষ্যছড়ির তুমব্রু শূন্যরেখায় আশ্রিত সব রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। মালামাল ও রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে পৌঁছে দিতে ব্যবহার হয় ১টি বাস ও ১টি ট্রাক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছন ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ। তার দাবি বর্তমানে তুমব্রু শূন্যরেখায় আর কোনো রোহিঙ্গা নেই।

এর আগে রোববার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু বাজার এলাকা থেকে বাসযোগে ৬৭ পরিবারের ২৪২ জনকে উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে আনা হয়।

চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, এক মাসের মধ্যে ৫৩০ পরিবারের মোট ২ হাজার ৫২৭ রোহিঙ্গাকে বিভিন্ন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

শরনার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ফেব্রুয়ারির শুরু থেকে এ পর্যন্ত ৮ দফায় ২৫২৭ জন রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্প ও বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়। ৫ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধিত রোহিঙ্গা থেকে ৭ দফায় কুতুপালং সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয় ২৩৮৭ জনকে। এ সময় কিছু রোহিঙ্গা অনিবন্ধিত ছিল। পরে নিবন্ধন কার্যক্রম শেষে রোববার ট্রানজিট ক্যাম্পে সরানো হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION