বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

কুতুপালং ট্রানজিট ক্যাম্পে অগ্নিকাণ্ড

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পের একটি পরিত্যক্ত সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কেউ কেউ হতাহত হননি।বুধবার (১ মার্চ) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।

ওসি মোহাম্মদ আলী বলেন, কুতুপালং ট্রানজিট সেন্টারে আগুন লাগার খবর জেনেছি। তবে কোনো হতহতের ঘটনা ঘটেনি। আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

কুতুপালং এলাকার বাসিন্দা নুরুল আমিন বলেন, বিভিন্ন জায়গা থেকে আসা রোহিঙ্গাদের জড়ো করে ট্রানজিট সেন্টারে রাখা হয়। সেখান থেকে বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়। এই সেন্টারগুলো ছিল প্লাস্টিকের ত্রিপলে মোড়ানো। গতকাল দিবাগত রাতে হঠাৎ আগুন লাগে। তবে আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে নাকি অন্য কোনো কারণে লেগেছে তা জানা যায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION