বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দুদকের দায়ের করা মামলায় শাহ আলম কারাগারে

ভয়েস নিউজ ডেস্ক:

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শাহ আলম নামে এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ ড. বেগম জেবুন্নেসার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহ আলম কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। দুদকের মামলা ছাড়াও তার বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন থানায় মাদক ও মারামারির চারটি মামলা রয়েছে।

আদালত সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীর অন্যতম শাহ আলমের বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলা করে দুদক। মামলার তদন্তে জ্ঞাত আয়বহির্ভূত ৪১ লাখ ২৮ হাজার ৮২৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগের সত্যতা পেয়ে কমিশনের অনুমোদন নিয়ে গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে একমাত্র আসামি শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, জ্ঞাত আয়বহির্ভূত ৪১ লাখ টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সম্প্রতি তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দিয়েছেন। মঙ্গলবার মামলার একমাত্র আসামি শাহ আলম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, শাহ আলম ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির উপস্থিতিতে ১০২ আত্মসমর্পণকারী মাদক কারবারির একজন।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION