বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রামুতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

হত্যা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, রামু:

রামুতে উপুর্যপুরি ছুরিকাঘাতে যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। রামু থানা পুলিশ ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে। নিহত হাবিব উল্লাহ (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

শুক্রবার (৩ মার্চ) সকাল ৭টার দিকে কাউয়ারখোপ ইউনিয়নের কাঁনা রাজার গুহার সামনে রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানান, নিহত হাবিব উল্লাহর মাথা, পেট, বুকসহ বিভিন্ন স্থানে ৬টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে মনে হচ্ছে। তবে কি কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত হাবিব উল্লাহর পিতা নুরুল ইসলাম ও বড় ভাই মো. আবদুল্লাহ জানান, পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে। এখন মৃতদেহ নিয়ে ব্যস্ত আছেন। পরে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন তারা।

জানা যায়, নিহত হাবিব উল্লাহ ২০১৮ সালে সংগঠিত আবদু শুক্কুর হত্যা মামলার আসামি ছিলেন। এ মামলায় ২ মাস কারাভোগ শেষে গত ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জামিনে মুক্তি পান তিনি।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এতে কোন সন্দেহ নেই। নির্মমভাবে কুপিয়ে এ যুবককে হত্যা করা হয়েছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তিনি আরো জানান, মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION