সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নারী দিবসের ম্যাচ খেলতে পাকিস্তানে যাবেন জাহানারা

খেলাধুলা ডেস্ক:

সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যস্ততা শেষে বিশ্রামে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এতে ক্রিকেটারদেরও তেমন ব্যস্ততা নেই। তাই পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন অধিকাংশ ক্রিকেটার। তবে এবার পাকিস্তানে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের পেসার জাহানারা আলম। সেখানে নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত উইমেন্স লিগ এক্সিবিশনের ম্যাচ খেলতে যাবেন এই টাইগ্রেস পেসার।

শনিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন জাহানারা। সেখানে জাহানারা সুপার উইমেন দলে খেলবেন। যার নেতৃত্ব দেবেন পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার নিদা দার।

জাহানারার দল সুপার উইমেন ছাড়াও অন্য দলটির নাম অ্যামাজন। পাকিস্তানের সদ্য সাবেক অধিনায়ক বিসমাহ মারুফ দলটির নেতৃত্বে রয়েছেন। দু’দল মোট ৩টি ম্যাচ খেলবে। মূলত সমাজে নারীদের প্রতি সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্র থেকে এ ম্যাচগুলো আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৮ মার্চ। পিসিবি তাদের এক বিবৃতিতে জানিয়েছে, এ ম্যাচের মধ্যে দিয়ে নারী দিবস উদযাপন করবে তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION