সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

চট্টগ্রামে পা রেখেই অনুশীলনে সাকিব

খেলাধুলা ডেস্ক:
ঢাকায় প্রথম ওয়ানডে শুরুর আগে লম্বা ভ্রমণ ঝক্কি না কাটিয়েই মাঠের অনুশীলনে ফিরেছিলেন সাকিব আল হাসান। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডের আগেও একই কাজ করলেন বাংলাদেশের অলরাউন্ডার।

শনিবার পুরো দল চট্টগ্রামে পা রাখলেও সাকিব আসেননি। ব্যক্তিগত কাজ শেষ করে রবিবার সকাল নয়টায় চট্টগ্রামে পৌঁছান তিনি। বিশ্রাম নিয়ে এক ঘণ্টা পর সকাল দশটায় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন।

নেটে বল হাতে সময় কাটান সাকিব
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের জন্য শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ দল। মাঠে নেমে হালকা ওয়ার্মআপ শেষ করে স্কিল অনুশীলনে মনোযোগ দিয়েছেন ক্রিকেটাররা। সাকিব অনুশীলন শুরু করেছেন বোলিং দিয়ে। গত কিছুদিন ধরে ব্যাটিংটা ভালো হলেও বোলিংটা ঠিক সাকিবের মানের হচ্ছে না।

সোমবার দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দিন বিরতির পর ৯ মার্চ সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে লাল-সবুজ জার্সিধারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ খুঁইয়েছে তামিম ইকবালের দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION