সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ম্যানইউর বিরুদ্ধে ‘সর্বোচ্চ গোলের জয়ের’ নতুন রেকর্ড লিভারপুলের

খেলাধুলা ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে গোলের বন্যা বইয়েছে লিভারপুল। নিজ ঘরের মাঠ এনফিল্ডে রোববার (৫ মার্চ) রাতে রেড ডেভিলদের ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে দ্য রেডরা।

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে লিভারপুল। এর আগে ম্যানইউর বিরুদ্ধে তাদের সর্বোচ্চ গোলে জয় পাওয়ার রেকর্ড ছিল ৭-১ গোলের ব্যবধানে। ১০০ বছরেরও বেশি সময় আগে ১৮৯৫ সালে দ্বিতীয় বিভাগের ম্যাচে ম্যানইউর বিরুদ্ধে এ জয় পেয়েছিল লিভারপুল।

এছাড়া রোববার রাতে জয়ের মাধ্যমে ২০১৬ সালের পর থেকে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে টানা ৭টি ম্যাচে অপরাজিত থাকার কৃতিত্ব দেখিয়েছে ইয়ুর্গেন ক্লপের শির্ষ্যরা। ১৯৭০-১৯৭৯ সালের মধ্যে নিজ ঘরের মাঠে রেড ডেভিলদের বিরুদ্ধে টানা ৯টি ম্যাচে অপরাজিত ছিল দ্য রেডরা। ওই সময়ের পর এবারই টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছে তারা।

এদিকে ম্যাচটিতে লিভারপুলের হয়ে জোড়া গোল করেছেন কডি গাপকো, ডারউইন নুনেজ, মোহাম্মাদ সালাহ। দলের হয়ে একটি গোল করেছেন রবার্তো ফিরমিনো। ম্যাচের ৪৩ মিনিটে গাপকোর গোলের মাধ্যমে শুরু হয় লিভারপুল ঝড়। যা ৮৮ মিনিটে ফিরমিনোর গোল দেওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION