সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ব্যর্থ রোনালদো, শীর্ষস্থান হারাল আল নাসর

খেলাধুলা ডেস্ক:

একদিন আগেই চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায়ঘণ্টা বেজে গেছে লিওনেল মেসির পিএসজির। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা আর্জেন্টাইন মহাতারকা দুই লেগ মিলিয়ে গোল করতে পারলেন না একটিও। এবার হতাশাময় একটা রাত পার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার (৯মার্চ) রাতে সৌদি ডার্বিতে পয়েন্ট টেবিলের দুই সেরা দল আল নাসর ও আল ইত্তিহাদ মুখোমুখি হয়েছিল। যেখানে ১-০ গোলের জয়ে শীর্ষে উঠে এসেছে আল ইত্তিহাদ।

সবশেষ চার ম্যাচের সবকটিতেই জিতে যেন উড়ছিল আল নাসর। দারুণ ফর্মে থাকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোও ক্লাবের হয়ে শেষ চারটি ম্যাচে ৭ গোল সঙ্গে দুই অ্যাসিস্ট তার নামের পাশে। অথচ সৌদি প্রো লিগ শিরোপার রেসের গুরুত্বপূর্ণ ম্যাচে নিস্প্রভ সিআরসেভেন! অন টার্গেটে শট করতে পারলেন মোটে একটা। দলও জিততে পারলো না।

ম্যাচের অন্তিম সময়ে ৮০ তম মিনিটে জয়সূচক গোলটি করে ইত্তিহাদ। ম্যাচজুড়ে তেমন জোড়ালো সুযোগ সৃষ্টি করতে পারেনি রোনালদোর ক্লাব। হতাশাময় রাতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান থেকে এক ধাপ নিচে নেমে গেছে আল নাসর। হাই-ভোল্টেজ ম্যাচে হেরে লিগ শিরোপার স্বপ্ন কিছুটা হোঁচট খেয়েছে রোনালদোদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION