বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়েছে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান। এতে নূরজাহান বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। এদিকে, ঘাতক কভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত নূরজাহান কক্সবাজার পৌরসভার মধ্যম কুতুবদিয়া পাড়ার আমীর হোসেনের স্ত্রী।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, রাতে টেকনাফের উলুবনিয়া এলাকা থেকে কক্সবাজারের দিকে যাওয়া সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ডভ্যান। এতে অটোরিকশার চালকসহ ছয়জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে এক নারীকে মৃত ঘোষণা করেন হাসপাতালের চিকিৎসক।
তিনি আরও বলেন, ঘাতক কভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি পুলিশ জব্দ করেছে।
ভয়েস/আআ