বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

ইলিয়ানা সিনেমায় নিষিদ্ধ

বিনোদন ডেস্ক:
‘বরফি’ সিনেমার মধ্য দিয়ে ২০১২ সালে বলিউডে পা রাখেন ইলিয়ানা ডি ক্রুজ। ছবিতে বাঙালি কন্যার চরিত্রে তার অভিনয় সবার নজর কেড়েছিল। বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমায় একসময় সমানতালে অভিনয় করলেও দীর্ঘদিন ধরে পর্দায় দেখা নেই এ অভিনেত্রীর। রূপালি পর্দার চেয়ে এখন ইলিয়ানাকে সামাজিক যোগাযোগমাধ্যমেই বেশি দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায়, তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ হয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ। তামিল সিনেমার এক পরিচালক ইলিয়ানার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

তার দাবি, একটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে ইলিয়ানা অগ্রিম অর্থ নিলেও পরে আর শুটিং করেননি।দক্ষিণী সিনেমায় নিষিদ্ধ ইলিয়ানা

ওই ঘটনার পর প্রযোজকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। এরপর ধীরে ধীরে ইলিয়ানার কাছে তামিল সিনেমার প্রস্তাব আসা কমতে শুরু করে। ২০১২ সালে সমালোচকদের কাছে ইতিবাচক সাড়া পাওয়া “নানাবান”ই ছিল ইলিয়ানা অভিনীত সর্বশেষ তামিল চলচ্চিত্র।

সামনে ইলিয়ানা ডি ক্রুজকে ‘তেরা কিয়া হোগা লাভলি’ নামের একটি সিনেমায় দেখা যাবে। এখানে তার বিপরীতে আছেন রনদীপ হুদা। ওটিটিতেও ইলিয়ানা ডি ক্রুজের অভিষেক হওয়ার কথা রয়েছে। প্রযোজনা সংস্থা অ্যাপ্লাউজ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত পরবর্তী ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। যদিও ওয়েব সিরিজের নাম কিংবা বাকি অভিনয়শিল্পী কারা থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION