বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী যুবলীগের সম্মেলন: দেখা মেলেনি কাঙ্খিত যুবরাজের,সিদ্ধান্ত হবে কেন্দ্র থেকে

শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালীতে অনুষ্ঠিত হয়ে গেল উপজেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল।

সম্মেলনের শুরুতে পদ প্রত্যাশী নেতাকর্মীদের নিয়ে সম্মেলন স্হলে উৎসব মুখর পরিবেশে ব্যানার ফেস্টুন নিয়ে হাজার হাজার নেতা কর্মি জড়ো হতে থাকে। নেতা কর্মিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তবে শুরুতে এক পক্ষের চেয়ার না পাওয়াকে কেন্দ্র করে সামান্য চেয়ার ছোড়াছুড়ি হলেও সুন্দর এবং শান্তিপুর্নভাবে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ তারিখ সোমবার সকাল সাড়ে দশ টায় বাবুর দিঘির পাড়স্হ মহেশখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা, জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক  কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্ভোধন করেন সম্মেলনের উদ্বোধক জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর সহ সম্মেলনে আগত নেতৃবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মাধ্যমে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের বর্তমান কমিটির আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক এডভোকেট শেখ কামাল ও সেলিম উল্লাহ সেলিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

এসময় তিনি বলেন মহেশখালী উপজেলা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ একটি সুন্দর দ্বীপ,এই দ্বীপ উপজেলাকে আরো সমৃদ্ধ  করতে যুব লীগকে এগিয়ে আসতে হবে।সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক (চট্টগ্রাম অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত)  ব্যারিস্টার শেখ ফজলে নাইম বলেন কক্সবাজার জেলায় বর্তমান সরকারের তিন লক্ষ কোটি টাকার উন্নয়ন কাজের মধ্যে শুধু মহেশখালীতে এক লক্ষ কুটি টাকার কাজ চলমান রয়েছে। এ সকল উন্নয়ন মুলক কাজ আপনাদের জন্য। যুবলীগকে উদ্দেশ্য করে বলেন আগামিতে যারা যুবলীগের নেতৃত্বে আসবেন আপনারা দলকে ভাল বাসতে শিখুন। মাদক থেকে দুরে থাকুন। এটা শেখ পরশের যুবলীগ, যুবলীগ যদি করতে চান বিশৃঙ্খলা কে না বলুন, যুবলীগে কোন বিশৃঙ্খলা সহ্য করা হবেনা। সম্মেলনে বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

কেন্দ্রীয় যুব লীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক  মোহাম্মদ সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,

যুবলীগের কেন্দ্রী কমিটির সম্পাদক আবদুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য সর্দার আলী মিন্টু, গাজীপুর ছাত্রলীগের নেতা নিউটন মোল্লা, আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি এম  আজিজুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তারেক বিন ওসমান শরীফ,  যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস উদ্দীন আজম, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয় সহ অন্যান্য নেত্রীবৃন্দ।
পরে সম্মেলন শেষ করে পৌরসভার ঘোনাপাড়া এলাকায় অহনা কনভেনশন হলে সমস্ত পদ প্রত্যাশী নেতা কর্মিদের নিয়ে এক আলোচনা সভায় মিলিত হন। উক্ত বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের তালিকা সংগ্রহ করা হয়। সেই সাথে কমিটিতে কে কে আসবে তা হাইকমান্ডের সাথে আলোচনা করে সুবিধাজনক সময়ে কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হবে  বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION