সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোনালদো গোল না পেলেও সেমিফাইনালে আল নাসর

খেলাধুলা ডেস্ক:
ক্রিস্টিয়ানো রোনালদো আবারও হতাশা নিয়ে মাঠ ছাড়লেন। টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেলেন না তিনি। যদিও তার দল আল নাসর কিং কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনাল নিশ্চিত করেছে।

মঙ্গলবার আবহাকে ৩-১ গোলে কোয়ার্টার ফাইনালে হারিয়েছে আল নাসর। সৌদি প্রো লিগে আগের ম্যাচে আল ইত্তিহাদের কাছে হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে যায় তার দল।

সামি আল নাজেই, আব্দুল্লাহ আল খাইবারি ও মোহাম্মদ মাররান করেন আল নাসরের গোল। রোনালদো সব মিলিয়ে পাঁচ শট নিলেও গোল পাননি।

এমনকি রেফারির সিদ্ধান্তে অমত করায় হাফ টাইমে দেখেন হলুদ কার্ড। বল নিয়ে মাঝমাঠে দৌড়াচ্ছিলেন রোনালদো, রেফারি বিরতির বাঁশি বাজালে হতাশায় বল হাতে নিয়ে লাথি মারেন। মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ হয়ে কিছু বলছিলেন। তার প্রতিক্রিয়া রেফারির পছন্দ হয়নি।

পুরো ম্যাচও খেলতে পারেননি সিআরসেভেন। ৮৭ মিনিটে তাকে মাঠ থেকে তুলে ব্রাজিলিয়ান তালিস্কাকে নামান কোচ রুডি গার্সিয়া।

ম্যাচের ১০ সেকেন্ডের মধ্যে প্রথম গোল করে আল নাসর। ২১ মিনিটে স্কোর ২-০। বিরতির পর ৪৯ মিনিটে তৃতীয় গোল। তবে গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে আব্দুলফাত্তাহ গোল শোধ দেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION