বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত 

ভয়েস প্রতিবেদক,উখিয়া:

উখিয়ার টিভি টাওয়ার এলাকায় পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৪ জন।

বুধবার রাত সাড়ে ৮টা ও ৯টার দিকে একই স্থানে ঘটনা দুটি ঘটনা সংঘটিত হয়।

কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের একজন হলেন, উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী তাজুনিমারখোলা এলাকার মৃত আবুল কাসেমের ছেলে রাফি মিয়া ( ৩০ )। বাকী দুজনের পরিচয় মেলেনি। তবে পুলিশের ধারণা, নিহত অপর দুজন রোহিঙ্গা নাগরিক।

প্রত্যক্ষদর্শীর বরাতে পরিদর্শক সাইফুল ইসলাম জানান, “বুধবার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার এলাকায় কাভার্ড ভ্যান চাপায়

ঘটনাস্থলেই পিকআপ চালকের মৃত্যু হয়।”

“অপরদিকে একই স্থানে রাত ৯টার দিকে  রোগীবাহী অ্যাম্বুলেন্স উল্টে ১ দিন বয়সি শিশুসহ দুজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, তারা উভয়েই রোহিঙ্গা নাগরিক।”

উখিয়ার শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম জানান,” দুর্ঘটনা কবলিত গাড়ি তিনটি জব্দ করা হয়েছে । আহতদের উদ্ধার করে  হাসপাতলে প্রেরণ করা হয়েছে।”

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION