বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দ্বিতীয় দিনেও রোহিঙ্গাদের সাক্ষাত নিচ্ছেন মিয়ানমারের ১৭ সদস্যের প্রতিনিধি দল

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে আসা মিয়ানমারের ১৭ জনের প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফের আশ্রয় শিবিরে দ্বিতীয় অবস্থান করছেন। প্রতিনিধিদল গতকাল ২৭ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুর সাক্ষাত নেন। আজ সকাল থেকে টেকনাফের দমদমিয়া ট্রানজিট ক‍্যাম্পে প্রত‍্যাবাসন ইচ্ছুক অপেক্ষামান রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন প্রতিনিধিদলের সদস‍্যরা।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে মিয়ানমারের রাখাইন ষ্টেটের মংডু টাউনশীপ থেকে নাফ নদী পার হয়ে স্পীড বোটে করে তারা টেকনাফ জেটি ঘাটে এসে পৌঁছেন প্রতিনিধি দলের সদস‍্যরা। এসময় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তা, স্থানীয় প্রশাসন বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা তাদের স্বাগত জানান।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসন কার্যক্রমের প্রাথমিক প্রস্তুতি হিসেবে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা রাখাইন ষ্টেটের মংডু থেকে টেকনাফে এসেছেন। টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

পাশাপাশি মিয়ানমারের প্রতিনিধি দল শরনার্থী শিবিরে আশ্রয় নেওয়া স্বদেশে ফিরে যেতে ইচ্ছুক কয়েক শত রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথেও মতবিনিময় করেন। প্রতিনিধি দল মিয়ানমারে ফিরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করছেন। এছাড়া প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।

প্রথমদিকে পরিবার ভিত্তিক প্রত্যাবাসনের আওতায় এক হাজারের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা এখন বলা হচ্ছে। এর মধ্যে হিন্দু স¤প্রদায়ের শতাধিক রোহিঙ্গা রয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোপূর্বে মিয়ানমারকে ৮ লাখ ৬২ হাজার রোহিঙ্গার একটি তালিকা দেওয়া হয়েছিল। বাংলাদেশের দেওয়া ওই তালিকা যাচাই-বাছাই শেষে প্রায় ৭০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছিল মিয়ানমার সরকার।

উল্লেখ্য, ২১ মার্চ প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION