রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

টেকনাফে ৭ স্থানীয়কে অপহরণের অভিযোগ

ভয়েস প্রতিবেদক, শামলাপুর:

টেকনাফে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে ৭ জন স্থানীয় বাসিন্দা কাটুরিয়াকে ধরে নিয়ে গেছে অপহরণকারীরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুর ১২ টার সময় জাহাজপুরা পাহাড় থেকে তাদের অপহরণ করে। অপহৃতদের মধ্যে কিশোর, যুবক ও বৃদ্ধ রয়েছে।

বাহারছড়া তদন্তকেন্দ্রের (পুলিশ ফাঁড়ি) ইনচার্জ মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ইনচার্জ মছিউর জানান জাহাজপুরা পাহাড়ে এলাকার ৯ জন স্হানীয় বাসিন্দা পাহাড়ে বিভিন্ন কাজে যান। তাদের মধ্যে কিছু লোক লাকড়ি কাটার কাজ, কিছু লোক গরু চরাতে আবার কিছু লোক পাইপ দিয়ে পানির লাইন সংযুক্ত করছিলেন। এসময় সশস্ত্র অপহরণকারীরা ৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের ভেতর নিয়ে যায়।

অপহৃতরা হলেন, জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ(১১), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম(৩৮), জাফর আলমের ছেলে, জাফরুল ইসলাম(৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ(২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম(২৮), জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম(৪৫)।

অপহরণকারীদের কবল থেকে ফিরে আসা রিফাত বলেন, ‘পাহাড়ের খাদে গরু চরানোর সময় চারদিক থেকে কিছু লোক এসে অস্ত্রের মুখে জিম্মি করে ৭ জনকে লাঠি দিয়ে মারতে মারতে গহীন পাহাড়ের ভেতর নিয়ে যায়। এসময় আমরা পালিয়ে রক্ষা পাই।

ইনচার্জ মছিউর রহমান বলেন, ‘অপহরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। অপহৃতদের উদ্ধার অভিযান চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION