বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

স্কুলজীবন থেকেই শ্রদ্ধাকে পছন্দ : টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক:

আশিকি টু’ সিনেমার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি শ্রদ্ধা কাপুরকে। একের পর এক হিট ছবি জমা হয়েছে তার সফলতার ঝুলিতে। তবে শুধু যে সিনেপ্রেমীরাই তার ভক্ত এমনটা কিন্ত নয়। বহু তারকাকেও নিজের মিষ্টি হাসি দিয়ে ভুলিয়েছেন শ্রদ্ধা।

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ছিলেন জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফের সহপাঠী। স্কুলে পড়ার সময় থেকেই শ্রদ্ধার ওপর মন পড়েছিল টাইগারের। কিন্তু কখনও টাইগার তাকে বলতে পারেননি। তাই শ্রদ্ধারও আর তখন জানা হয়ে ওঠেনি তার মনের কথা।

সম্প্রতি শ্রদ্ধার ব্যাপারে নিজের মনের কথা জানিয়েছেন টাইগার শ্রফ। তাকে যে সেই স্কুলজীবন থেকে পছন্দ এতদিন পর সেটা অকপটে বলে উঠতে পেরেছেন টাইগার।

শ্রদ্ধা বলেন, টাইগার যে এত কথা বলছেন এখন, এসব তাকে আগে জানাতে পারতেন। স্কুলে পড়ার সময়ই যদি তাকে ভালো লাগত, তাহলে টাইগারের আগেই জানানো উচিত ছিল।

এই নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে টাইগার একা নন, তারও আগে আরও এক অভিনেতা শ্রদ্ধার প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়েছিলেন। তিনি শ্রদ্ধারই সহ-অভিনেতা বরুণ ধাওয়ান। একটি রিয়েলিটি শোতে এসে তিনি জানান, এক সময় তিনিও শ্রদ্ধার ওপর দুর্বল হয়ে পড়েছিলেন।সূত্র- খবর অনলাইন

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION