সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

গোলে খরা কাটালেন রোনালদো

খেলাধুলা ডেস্ক:
টানা তিন ম্যাচ গোল ছিল না। শনিবার ক্রিস্টিয়ানো রোনালদো গোলখরা কাটালেন জাদুকরী গোল করে। আবহার বিপক্ষে সৌদি প্রো লিগে অসাধারণ ফ্রি কিক গোলে সমতা ফেরান আল নাসর ফরোয়ার্ড। পরে ২-১ গোলে ম্যাচটিও জিতেছে তার দল।

মরসুল পার্কে আবহা যেন চমকে দিয়েছিল আধঘণ্টা না হতেই। ২৬ মিনিটে আব্দুলফাত্তেহ আহমেদ এগিয়ে দেন অতিথিদের। আবহা লিড ধরে রেখেছিল আরও ৫২ মিনিট। এরপর অসাধারণ এক গোলে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান রোনালদো।

৭৮ মিনিটে ৩০ গজ দূর থেকে নেওয়া এক শক্তিশালী ফ্রি কিকে জাল কাঁপান সিআরসেভেন। আট লিগ ম্যাচে নবম গোল করলেন রোনালদো। জানুয়ারিতে ক্লাবে যোগ দেওয়ার পর ঘরের মাঠে এই প্রথমবার গোলের দেখা পেলেন তিনি। তাই উচ্ছ্বাসটাও বেশি।

সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে রোনালদো লিখেছেন, ‘জয় পেয়ে দারুণ লাগছে এবং আমাদের ভক্তদের সামনে আমাদের স্টেডিয়মে গোল করতে পেরে খুব খুশি।’

রোনালদোর গোলের ৮ মিনিট পর বক্সের মধ্যে আবহা হ্যান্ডবল করলে রেফারি ভিএআরে পেনাল্টি দেন। ৮৬ মিনিটে তালিস্কা করেন গোল। ম্যাচের শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলে আবহা। তাদের খেলোয়াড় জাকারিয়া সামি আল সুদানি লাল কার্ড দেখেন।

এই জয়ে লিগের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান কমালো আল নাসর (৪৯)। আল ইত্তিহাদ (৫০) তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION