বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দেড় লাখ ইয়াবা পাচার: ৩ রোহিঙ্গার ১০ বছর কারাদণ্ড

ভয়েস প্রতিবেদক:

জেলায় দেড় লাখ ইয়াবা পাচারের মামলায় ৩ রোহিঙ্গার ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসাথে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন বিচারক।

রবিবার (১৯ মার্চ) এ রায় ঘোষণা করেন কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল।

দণ্ডিত আসামিরা হলো- মিয়ানমারের আকিয়াব জেলার সুধাপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. ইউনুস, আবু শামার ছেলে নুরুল হক এবং মৃত আবুল কালামর ছেলে মো. আনোয়ার। রায় ঘোষণাকালে তারা পলাতক ছিল।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন আদালতে মামলাটি পরিচালনা করেন। জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

২০১৭ সালের ১৬ জুলাই টেকনাফের নাইট্যং পাড়া ফরেস্ট রেস্ট হাউজের কাছে নাফ নদীতে ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টিম এক অভিযান চালিয়ে ইঞ্জিনচালিত একটি বোটসহ ৩ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে। পরে আটককৃতদের দেখানো মতে বোটটি তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

এ ঘটনায় হাবিলদার মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন।

২০১৮ সালের ১৮ মার্চ মামলাটি বিচারের জন্য কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর আদালতে চার্জ গঠন (অভিযোগ) হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION