বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ

সেন্টমার্টিন রুটে জাহাজ, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

বৈরি আবহাওয়া কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী সকল জাহাজ চলাচল আজ রবিবার বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার (১৯ মার্চ) দুপুর পৌনে ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান। আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। সাগর উত্তাল হয়ে উঠে। তবে দুপুরের পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।

ইউএনও জানান সকালে সাগরে বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয় বিবেচনা করে আপাতত টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিনের জন্য এই বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে আবহাওয়া ভালো হলে এবং সবকিছু ইতিবাচক থাকলে পুনরায় জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘বৈরি আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আজ একদিন জাহাজ আসবে না। সেন্টমার্টিনে আনুমানিক দেড় হাজার পর্যটক রয়েছে। তারা স্বাভাবিক আছেন। আবহাওয়াও তেমন খারাপ দেখা যাচ্ছে না। আগামীকাল জাহাজ আসলে জাহাজ আসলে সকলের নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION