বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু টেকনাফ-সেন্টমার্টিনে

সেন্টমার্টিন রুটে জাহাজ, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল পুনরায় শুরু হয়েছে।

সোমবার (২০ মার্চ) সকালে সাড়ে ৯টায় টেকনাফ জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়েছে ৩টি পর্যটকবাহী জাহাজ।

বৈরি আবহাওয়ার কারণে রবিবার সকাল থেকে পর্যটকদের জান-মাল নিরাপত্তার বিষয় বিবেচনা করে টেকনাফ সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেন জেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান জানান, বৈরী আবহাওয়ার কারণে একদিনের জন্য জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছিল। আবহাওয়া ভালো হওয়ায় এবং সবকিছু ইতিবাচক থাকায় সোমবার সকাল সাড়ে ৯টায় ৮টি পর্যটকবাহী জাহাজ স্বাভাবিক নিয়মে জেটি থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩টি জাহাজ ছেড়ে যায়।

তবে আবহাওয়া খারাপ হলে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, সেন্টমার্টিনে আজ পর্যটকবাহী জাহাজ এসেছে। তবে, পর্যটক সংখ্যায় খুব কম। রবিবার আটকে পড়া দেড় হাজার পর্যটক নিরাপদে বাড়ি ফিরতে পারবেন।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছেন, সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে আজ থেকে ৩ দিন বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে কক্সবাজার শহরে দুপুর থেকে বৃষ্টিপাত হচ্ছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION