বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
হঠাৎ বৃষ্টির কারণে কক্সবাজার শহরের অনেক জায়গায় জনদুভোর্গ সৃষ্টি হয়।সংগৃহীত ছবি। এমরান ফারুক অনিক, তরুণ এই যুবক দেশ, শহর, এলাকা এবং সমাজের অসঙ্গতি নিয়ে প্রায়ই সময় ফেসবুকে সরব থাকেন। দীর্ঘ সময় মিডিয়া পেশায়ও যুক্ত ছিলেন। তার ফেসবুকে স্ট্যাটাসে অনেক মানুষই আহত হন আবার অনেকই তাকে এবিষয়ে অনুপ্রেরণা দিয়ে থাকেন। যার কারণে তরুন-যুবক শ্রেণির মাঝে তার মোটামুটি জনপ্রিয়তা দেখা যায়। আজ হঠাৎ বৃষ্টির কারণে কক্সবাজার শহরের অনেক জায়গায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। এনিয়ে তার অসন্তোষ পৌরসভার দায়িত্বশীল ব্যক্তির উপর পাশাপাশি কিছু দায়িত্বজ্ঞানহীন অসচেতন নাগরিকদের উপর। এনিয়ে তিনি তার ফেসবুক ফেইজ এমরান ফারুক অনিক আইডিতে একটি স্ট্যাটাস দেন। তা পাঠকের জন্য হুবহু দেয়া হলো-
“কক্সবাজার শহরের বাজারঘাটার এমন নাজুক পরিস্থিতির জন্য পৌরসভা ও পৌরবাসি দায়ী। কারণ বৌদ্ধ মন্দির সড়কের পাশের নালাটি খনন করা হয়নি দীর্ঘদিন, এছাড়া পাহাড়তলির কচ্ছপিয়া পুকুরস্থ নালাটির কথা বলতে বলতে গলার পানি শুকিয়ে গেছে। বৃষ্টি হলেই নালার ময়লাগুলো রাস্তায় উঠে আসে, তারপরও খনন করা হয় না। এছাড়া পৌরসভার ময়লা-আবর্জনার দায়িত্বে থাকা লোকগুলো এর জন্য সবচেয়ে বেশি দায়ী, কারণ তাঁরা সুযোগ বুঝে নালাতেই ফেলে বিভিন্ন ডাস্টবিন থেকে সংগ্রহ করে আনা ময়লার ঠেলা। পৌরবাসিদের মধ্যেও কিছু শুয়র রয়েছে, যাওয়ার সময় বা বাসার বেলকনি থেকে নালাতেই ফেলেন উচিষ্ট ময়লাগুলো।
ফাল্গুনের এই বৃষ্টিতে ঈদের আগে দ্রুত পকেট ভারি হবে দায়িত্বশীলদের, এখন খননের নামে জরুরি ভিত্তিতে প্রকল্প বানিয়ে ১০০% শতাংশ কাজের মধ্যে ১০% শতাংশ করে লুটপাট চলবে! তারপর বর্ষাকালে সেই আগের মতোই পরিস্থিতি, এ যেন জন্মই আজন্ম পাপ…”
ভয়েস/জেইউ।