মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

ইন্টার মিলানের গোল উৎসব

খেলাধুলা ডেস্ক:

ইতালিয়ান সিরি’আ লিগের চলতি মৌসুমের তলানির দল ব্রেসিয়া। সেই দলকে নিয়ে গোল উৎসব সেরেছে ইন্টার মিলান। ঘরের মাঠ সান সিরোতে ব্রেসিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নেরাজ্জুরিরা।

ইন্টারের সঙ্গে নতুন চুক্তি বাড়ানোর খুশিকে কিনা আলেক্সিস সানচেজ জলে ওঠলেন ব্রেসিয়ার বিপক্ষে। তার ক্রস থেকে ম্যাচের পঞ্চম মিনিটে দুর্দান্ত ভলি থেকে নেরাজ্জুরিদের এগিয়ে দেন অ্যাশলে ইয়ং। ২০তম মিনিটে পেনাল্টি-কিক থেকে দলের ব্যবধানটা দ্বিগুণ করেন সানচেজ।

চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে থেকে ধারে আন্তনিও কন্তের স্কোয়াডে যোগ দেন এই চিলিয়ান ফরোয়ার্ড। ব্রেসিয়ার বিপক্ষে ম্যাচের একদিন আগে ইন্টার জানায়, এই মৌসুমের শেষ পযর্ন্ত সান সিরোতে থাকবেন তিনি।

প্রথমার্ধের শেষ মিনিটে ইন্টারের ব্যবাধান ৩-০ করেন ডি’আমব্রোসিও। ৫২তম মিনিটে গ্যাগলিয়ার্দিনোর গোলের পর ৮৩ ও ৮৮তম মিনিটে বাকি গোল দু’টি করেন ক্রিশ্চিয়ান এরিকসেন ও কান্দ্রেবা।দুর্দান্ত এ জয়ে ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানটা ধরে রেখেছে ইন্টার।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION