বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

আবারও শিরোনামে ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা

বিনোদন ডেস্ক:

‘কাঁচা বাদাম’ গানে নেচে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি অরোরা। এরপর নিয়মিত রিল ভিডিওগুলোতে ধরা দেন এই সুন্দরী। বিভিন্ন সময় উদ্ভট পোশাক-আশাক, নাচ ও মুখভঙ্গিসহ নানান কারণে সংবাদমাধ্যমের শিরোনাম হন তিনি। এবারও হলেন তবে ভিন্ন আরেকটি কারণে।

ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। এই সংবাদ সামনে আসতেই আবারও শিরোনামে অঞ্জলি অরোরা। জানা গেছে, অঞ্জলির স্বপ্নের পুরুষটির নাম আকাশ সানসানওয়াল। পেশায় রাজনীতিক, ক্ষমতাসীন বিজেপির সঙ্গে যুক্ত তিনি।

কানাঘুষা শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। তবে ইদানীং সেই জল্পনা সত্যি করেই তাকে দেখা যাচ্ছে প্রেমিক আকাশের সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্য়েই যুগল ছবি পোস্ট করেন অঞ্জলি।

বিভিন্ন ইভেন্টে বেশ কয়েকবার তাদের একসঙ্গে দেখা গেছে। এক সাক্ষাৎকারে নিজের সম্পর্কের কথা জানিয়ে অঞ্জলি বলেন, ‘আকাশ খুব বুঝদার মানুষ। সেই জন্য়ই আমি আকাশকে যথেষ্ট শ্রদ্ধা করি।’

সম্প্রতি অঞ্জলির একটি এমএমএস ভাইরাল হয়। ওই নগ্ন ভিডিওতে তার মুখ দেখা গিয়েছিল মনে হলেও অঞ্জলি সেই দাবি নস্যাৎ করে দেন। এমএমএস-এর ব্য়াপারে তিনি বলেন, ‘আকাশ একবারের জন্যেও কিছু জিজ্ঞেস করেননি।’

প্রসঙ্গত, অঞ্জলি অরোরাকে শেষ দেখা গিয়েছিল একতা কাপুর প্রযোজিত রিয়েলিটি শো ‘লক আপ সিজন ১’-এ। সেসময় ‘লক আপ’ সেটে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকির সঙ্গে দুষ্টুমিষ্টি প্রেমের খবর চাউর হয়েছিল। যদিও তাদের ওই সম্পর্ক বেশি দূর গড়ায়নি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION