বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পেকুয়ায় বিশেষ অভিযানে ইয়াবাসহ নারী আটক

ইয়াবা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৪ মার্চ) রাত ১১.৫০ মিনিটের দিকে পেকুয়া থানার এসআই (নি.) ইসমাইল হোসেন এবং এএসআই (নি.) অর্পণ সেনের নেতৃত্বে একটি চৌকস টিম সদর ইউপির হরিণাফাঁড়ি নইন্য-মইন্যা ব্রিজের উপর চেক পোস্ট ডিউটি করাকালে মোশরফা বেগম(৩৫) কে আটক করে। পরে তার থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ভিলিজার পাড়া এলাকার করিম দাদের মেয়ে।

এদিকে এসআই (নি.) মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানান ধৃত নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION