মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গাদের সহায়তায় ৩০৪ কোটি টাকা দেবে ইইউ

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের সহায়তা করার জন্য ৩০৪ কোটি টাকা (৩ কোটি ২০ লাখ ইউরো) দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।

বৃহস্পতিবার (২ জুলাই) ইইউ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০৪ কোটি টাকার মধ্যে ১১৪ কোটি টাকা কোভিড-১৯ মোকাবিলায় এবং বাকি ১৯০ কোটি টাকা রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য বরাদ্দ করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত খাতগুলোর মধ্যে রয়েছে মৌলিক শিক্ষা, খাদ্য নিরাপত্তা ও পুষ্টি, পানি, পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিছন্নতা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইইউ’র প্রতিটি বরাদ্দের মধ্যে নারীর সুরক্ষা, যৌন নিপীড়ন থেকে রক্ষা ও মানসিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এই অর্থ জাতিসংঘ শরণার্থী সংস্থা, ইউনিসেফ এবং ইউএন-ওপিএসের (অপারেশন্স) মাধ্যমে ব্যয় করা হবে।

ভয়েস/আ আ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION