বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে ২ কেজি আইসসহ কাঠের নৌকা জব্দ, আটক ১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের বরইতলী সংলগ্ন নাফনদীতে অভিযান চালিয়ে চোরাইপণ্য এবং বিভিন্ন প্রকার জাল বোঝাই কাঠের নৌকা থেকে ২ কেজি ৭৮ গ্রাম আইসসহ মোহাম্মদ উল্লাহ(৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নবাগত অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৬ মার্চ) ভোরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৮ থেকে ২কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ একটি টহলদলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌশলী অবস্থান গ্রহণ করেন। কিছুক্ষণ পর সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে হস্তচালিত ১টি কাঠের নৌকা আসতে দেখে। বিজিবি টহলদল নৌকাটি দেখা মাত্রই দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা ব্যক্তি নৌকাটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে নৌকাসহ আটক করতে সক্ষম হয়। পরে নৌকাটি তল্লাশি করে নৌকার ভিতরে ৩৯ প্যাকেট রিচ কফি, ২০ কেজি কারেন্ট জাল, ৮০ কেজি সুতার জালসহ টেকনাফ সদরের বড়ইতলী এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ উল্লাহ(৪২) কে আটক করে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জালের মধ্যে অভিনব পদ্ধতিতে লুকায়িত ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ রিচ কফি, কারেন্ট জাল, সুতার জাল এবং কাঠের নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করার পর আইসসহ আটক আসামিকে নিয়মিত মাদক মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION