বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

টিভি অভিনেত্রীদের সঙ্গে পার্টিতে মত্ত আরিয়ান

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদক কাণ্ডে নাম জড়ানোর পর টানা আলোচনায় ছিলেন তিনি। প্রেমের সম্পর্ক নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন। চলতি মাসের শুরুতে জোর গুঞ্জন উঠে, ৩০ বছর বয়সী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন ২৫ বছরের আরিয়ান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিকে কেন্দ্র করে এই গুঞ্জনের সূত্রপাত্র। যদিও এই আলোচনায় ভাটা পড়েছে।

এবার ছোট পর্দার অভিনেত্রীদের সঙ্গে রাতের পার্টিতে দেখা গেলো আরিয়ান খানকে। টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ নাইরা ব্যানার্জি ও রশ্মি ওয়ালির সঙ্গে দেখা যায় তাকে। পার্টির একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন নাইরা। তাতে দেখা যায়, আরিয়ানের সঙ্গে সেলফি তুলছেন নাইরা।

রাতের পার্টির এই ভিডিওর ক্যাপশনে লিখেন, ‘প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত।’ শুধু তাই নয়, আরিয়ানকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি। কিন্তু কী কারণে? তা অবশ্য এখনো অজানা।

নাইরা শুধু টিভি সিরিয়ালেই অভিনয় করেননি। বরং তেলগু, মালায়ালাম, কন্নড় সিনেমায়ও কাজ করেছেন তিনি। ২০১৬ সালে সানি লিওন অভিনীত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ সিনেমায় তাকে শেষবার দেখা যায়। একই বছরে বলিউডের ‘আজহার’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।

শাহরুখ-গৌরি খান দম্পতির বড় সন্তান আরিয়ান খান। অভিনয়ে তার আগ্রহ নেই— এ কথা আগেই জানিয়েছেন শাহরুখ। তবে কয়েক দিন আগে ঘোষণা দিয়েছেন, বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। কিন্তু পরিচালক হিসেবে। বাবা শাহরুখ খানের প্রোডাকশন হাউজের হাত ধরে চলতি বছরে তার এই যাত্রা শুরু হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION