বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

কক্সবাজার জজ আদালত, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় আহমদ কবির নামক আসামির যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) শুনানি শেষে এ রায় ঘোষণা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

দণ্ডিত আসামি টেকনাফ সদরের ২নং ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো. হোছনের ছেলে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিল।

মামলার অপর আসামি নুর মোহাম্মদ প্রকাশ খুলু (পলাতক) এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম। আসামিপক্ষে ছিলেন এডভোকেট মাহামুদুল হক (মাহমুদ) ও এডভোকেট বাপ্পী শর্মা।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৫ জানুয়ারি আহমদ কবিরের মুরগীর খামার থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ এর এসআই মোহাম্মদ শামসুল ইসলাম বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির (১০)-গ ধারামতে মামলা করেন। টেকনাফ তৎকালীন এসআই মো. আবদুল বাতেন তদন্ত শেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে চার্জশিট জমা দেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION