রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মেসি-নেইমারের প্রায় দ্বিগুণ বেতন পান এমবাপে

খেলাধুলা ডেস্ক:

ফরাসি তারকা কিলিয়ান এমবাপে অল্প সময়েই ফুটবল জগতে দাপুটে অবস্থান তৈরি করেছেন। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপেই শিরোপা অর্জন এবং পরবর্তী আসরেও ফাইনাল খেলা এই তরুণ তারকা নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ইতোমধ্যেই। ফরাসি ক্লাব পিএসজির হয়েও এমবাপেকে বেশ সফল বলা চলে। ফলে অন্য ক্লাবে তার ট্রান্সফার ঠেকাতে বেতন বাড়িয়ে দেয় ক্লাবটি। যার পরিমাণও অনেক বেশি। এমনকি তার বেতন ছাড়িয়ে গেছে ক্লাব সতীর্থ লিওনেল মেসি ও নেইমারকেও।

পিএসজিতে এই ত্রয়ী তারকা মিলে গড়ে তুলেছেন শক্তিশালী আক্রমণভাগ। যা প্রতিপক্ষ যেকোনো ক্লাবের জন্য মূর্তিমান আতঙ্কের নাম। তবে ক্লাবের সফলতা এখন পর্যন্ত নিজেদের লিগেই আটকে আছে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেললেও সেখানে উল্লেখযোগ্য কোনো অর্জন নেই পিএসজির। তবুও ক্লাবে মেসি-নেইমারের চেয়ে সিনিয়রিটি নিয়ে বেশ আধিপত্য এমবাপের। তাদের সঙ্গে এই ফরাসি তারকার সম্পর্কটাও তেমন সুখকর নয়। দু’দিন পরপরই তাদের পারস্পরিক দ্বন্দ্বের বিষয়টি খবরে আসে।

তবে পিএসজি খেলোয়াড়দের মধ্যকার সম্পর্ক নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের কমতি নেই। অবশ্য শুধু সম্পর্কই নয়, ক্লাব থেকে এই তিনজন কেমন বেতন পান, তা নিয়েও ভক্ত-সমর্থকদের কৌতূহলের কি আর শেষ আছে! সেই রহস্যেরই এবার খোলাসা করেছে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION