বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

আম্বানিদের আমন্ত্রণে একফ্রেমে বলিউডের একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক:
গত বছরই ইশা আম্বানি ঘোষণা করেছিলেন মা নীতা আম্বানিকে উৎসর্গ করে দেশের প্রথম মাল্টি ডিসিপ্লিনারি কালচারাল স্পেস তৈরির কথা। অবশেষে গতকাল শুক্রবার সেই ‘নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার’র উদ্বোধন করেছে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রি। এ অনুষ্ঠানে আম্বানিদের আমন্ত্রণে এক ছাদের নীচে উপস্থিত হয় গোটা বলিউড!

আর এদিনের অনুষ্ঠানে শামিল বলিউডের রথী-মহারথীরা। শাহরুখ খানের দেখা না মিললেও তার অভাব পূরণ করলেন সালমান খান। গৌরী খান ও সুহানা-আরিয়ানদের সঙ্গে একফ্রেমে পোজ দিলেন সালমান। প্রিয় বন্ধু তথা সহকর্মীর পরিবারের পাশে হাসিমুখে ঝলমল করলেন সল্লু মিয়া। এদিন ন্যুড রঙা শাড়িতে পাওয়া গেল গৌরী খানকে, কাঁধ খোলা লাল গাউনে তাক লাগালেন সুহানা। মেরুন জ্যাকেট, কালো প্যান্টে হ্যান্ডসাম লুকে পাওয়া গেল আরিয়ান খানকে। শাহরুখের পরিবার ছবির জন্য পোজ দেওয়ার ফাঁকেই ভেনুতে হাজির হন সালমান। তা দেখা মাত্রই গৌরী সালমানকে ডেকে নেন ফটোশ্যুটের জন্য। এদিন আরিয়ান সালমানকে ‘ভাই’ বলে সম্বোধন করলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION