রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের

টেকনাফ হোয়াইক্যং এলাকায় অভিযানে ফেন্সিডিলসহ আটক এক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফ থানাধীন হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিলসহ নুরুল ইসলাম(১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. শামসুল আলম খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ হোয়াইক্যং বাজারের উত্তরে মাঝেরপাড়া সাকিনের নূরুল আমিনের দোকানের নিকট এক অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির নিকট হতে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির পরিচয় হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড মাঝেরপাড়া জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম(১৯) বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, আটককৃত ব্যক্তি উদ্ধারকৃত ফেন্সিডিলসমূহ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছিল।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION