বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে আল-মনসুর হ্যাচারির ব্যবস্থাপকের অর্ধগলিত লাশ উদ্ধার

ভয়েস প্রতিবেদক,টেকনাফ

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশে আল-মনসুর হ্যাচারির ব্যবস্থাপক মো. গোলাম আকবর প্রকাশ রবুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে অফিস থেকেই লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ জানা যায়নি। জড়িত কেউ আটক হয়নি।

নিহত মো. গোলাম আকবর চাঁপাইনবাবগঞ্জের রানীহাটি ইউনিয়নের চক আলমপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে টেকনাফ পৌরসভার ডেইলপাড়ায় বসবাস করেন।

টেকনাফ থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, আল-মনসুর হ্যাচারিটির মালিক রবুর চাচা আল-মনসুর। হ্যাচারি প্রতিষ্ঠার পর থেকে রবু ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেখানে। কিন্তু ১০ বছর ধরে হ্যাচারিতে চিংড়ি উৎপাদন বন্ধ। এরপরও নিয়মিত তিনি আসা-যাওয়া করতেন। মাঝে মাঝে অফিস কক্ষে রাত্রিযাপন করতেন। দুই-তিন দিন ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের লোকজন পুলিশকে জানায়। বৃহস্পতিবার বিকালে পুলিশ হ্যাচারির অফিস কক্ষের দরজা ভেঙে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION