বুধবার, ২২ Jul ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১, আহত দুই

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রাম নগরের আকবার শাহ থানাধীন বেলতলি ঘোনা এলাকায় শুক্রবার বিকেলে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অহত অবস্থায় উদ্ধার হয়েছেন দুজন। এখনো উদ্ধার কাজ চলছে।

ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আকবরশাহ থানা পুলিশ।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম জানান, পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহত একজনের নাম খোকা (৪৫)।

তিনি জানান, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশও চমেকে রয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা এনামুল হক বলেন, আমরা কাজ করছি৷ পাহাড় কেটে রাস্তা তৈরির সময় এ ধস হয়।

আকবরশাহ থানা ওসি ওয়ালী উদ্দিন আকবর ঘটনাস্থল থেকে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। উদ্ধার কাজ চলছে।

চট্টগ্রামের ডিসি আবুল বাশার মো. ফখরুজ্জামান ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION