বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

আরসা সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহের অভিযোগে আরো এক রোহিঙ্গা আটক

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকালে আরও একজনকে আটক করেছে র‍্যাব। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে সদরের বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শনিবার (৮ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।
আটক মো. আরিফ হোসেন ওরফে নাইগ্যা (২৭) ১নং রোহিঙ্গা ক্যাম্প মুচনীর বি ব্লকের বাসিন্দা। এর আগেও বৃহস্পতিবার (৬ এপ্রিল) তিনজনকে আটক করে র‍্যাব-১৫।
অধিনায়ক সাইফুল ইসলাম বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে আরসা বাহিনীর কাছে অস্ত্র সরবরাহের খবর পেয়ে বাহারছড়ায় তল্লাশি চৌকি স্থাপন করা হয়। র‍্যাবের অভিযান টের পেয়ে পালানোর সময় একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩টি ওয়ান শুটার গান, ১থ্রি কোয়াটার গান, ৫ রাউন্ড তাজা কার্তুজ, ১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র‍্যাব-১৫ অধিনায়ক আরও বলেন, ‘আরসা সংগঠণকে অস্ত্র সরবরাহকারীদের চিহ্নিত করে আটক করছি আমরা। ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’
আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION