বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে ডাকাত সর্দার কালা রিদুয়ান পুলিশের হাতে গ্রেপ্তার

শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী:

মহেশখালীর চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে সম্প্রতি অস্ত্র ঠেকিয়ে গনডাকাতির বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এরি মধ্যে মহেশখালী থানা পুলিশের অভিযান তৎপর হাওয়ায় গন ডাকাতির নেতৃত্ব দেয়া জেল ফেরত দুর্ধর্ষ ডাকাত সরদার মোহাম্মদ রিদওয়ান প্রকাশ কালা রিদওয়ান (৪০)কে গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশের একটি দল।

আটক রিদুয়ান কালারমার ছড়ার উত্তর ঝাপুয়া এলাকার আজিজুল হকের ছেলে।

পুলিশ সুত্রে জানায় রিদুয়ানসহ তার সাঙ্গপাঙ্গদের আটক করতে পুলিশ নিজস্ব সোর্স নিয়োগ করে বিভিন্ন এলাকায়।সেই সুত্রে সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল (শুক্রবার) রাত ১১টার সময় উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলী ডাকাত দলের আস্হানা হতে তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ডাকাতি কার্যক্রমে ব্যবহৃত একটি অস্ত্র চালিয়াতলী গোলাম কুদ্দুসের খামার বাড়ির পশ্চিম দিকে জনৈক আবুল হোসেনের বাড়ির উত্তর পাশে পাহাড়ের ঢালু হতে উদ্ধার করা হয়।

জানা যায়, গত একমাস পূর্বে অস্ত্র ও ডাকাতিসহ বেশ কয়েকটি মামলায় জেল কেটে বের হয় কালা রিদুয়ান। এর পরেই ডাকাতদের সমন্বয় করে মাতারবাড়ি চালিয়াতলী সড়কে ফের ডাকাতি করে আসছিল। এনিয়ে পুলিশের করা ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলায় তাকে আসামি করা হয়। এর পরেই তাকে ধরতে বেশ কয়েকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী থানার এএসআই জসিমের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়।

রিদুয়ান গ্রেফতার হওয়ার পর থেকে ডাকাতদলের বাকি সদস্য অনেকে গ্রেফতার এড়াতে অন্যত্র গা ঢাকা দিয়েছে। মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, আটক ডাকাতের বিরুদ্ধে মহেশখালী ও চকরিয়া থানার দুটি অস্ত্র ও দুটি ডাকাতি মামলা আদালতে বিচারাধীন আছে। গ্রেফতার পরবর্তী তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার দখলে থাকা একটি দেশীয় আগ্নেয়াস্ত্র পাহাড়ের ঢালু হতে উদ্ধার করা হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION