বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

পর্যটন শ্রমিকদের মাঝে সায়মন বিচ রিসোর্টের ঈদ উপহার সামগ্রী বিতরণ 

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে বিভিন্ন পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্টানের স্বল্প-বেতনভোগী কর্মচারি, সার্ফার, সৈকতের পরিচ্ছন্নকর্মি ও ছিন্নমূল শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে ঐতিহ্যবাহী সাইমন বিচ রিসোর্ট কর্তৃপক্ষ।
সোমবার সকালে সৈকতের কলাতলী পয়েন্টে কক্সবাজারে পর্যটন খাতের প্রথম বেসরকারি প্রতিষ্টান সাইমন বিচ রিসোর্টের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
পর্যটন সংশ্লিষ্ট ৫ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সাইমন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক মাহবুব-উর-রহমান। এসময় প্রতিষ্টানটির উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এসময় মাহবুব-উর-রহমান বলেন, কক্সবাজারে পর্যটন খাতের বিকাশে প্রথম বেসরকারি প্রতিষ্টান হিসেবে সাইমন বিচ রিসোর্ট এই শিল্পে জড়িত মানুষের সুখ-দু:খে সবসময় পাশে থেকেছে। তাই ঈদের আনন্দ থেকে পর্যটন সংশ্লিষ্ট অস্বচ্ছল মানুষ যাতে বঞ্চিত না হন তারই ক্ষুদ্র প্রচেষ্টা এটি।
এর আগে রোববার সন্ধ্যায় তারকামানের হোটেল সাইমন বিচ রিসোর্টের কাসাব্লাংকা রেস্টুরেন্টে কক্সবাজারের বিশিষ্টজনদের সম্মানে অনুষ্টিত হয়েছে ইফতার মাহফিল।
এতে প্রশাসন ও দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION