বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

টেকনাফে এক কেজি ক্রিস্টালমেথ ও বিপুল ইয়াবা জব্দ

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। এসময় ২০ কেজি কারেন্ট জাল এবং ১টি নৌকা আটক করা হয়। তবে এঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, সোমবার রাতে টেকনাফের ন্যাচারি পার্ক (ডবল জোড়া) নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে, এমন সংবাদে অভিযান চালানো হয়।

রাত ১২টার দিকে দুই ব্যক্তিকে নৌকা যোগে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। এসময় নৌকায় থাকা ব্যক্তিরা মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে নৌকাটি তল্লাশি করে জালের ভিতরে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ও ২০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

২-বিজিবি অধিনায়ক আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION